ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৩:১৮:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৪ এএম, ১২ জুলাই ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। একই সঙ্গে তার পরিবারের আরও চারজন সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাদের করোনা পজিটিভ রিপোর্টে আসে শনিবার সন্ধ্যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও তার পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। বর্তমানে উপাচার্য ও পরিবারের আক্রান্ত সদস্যরা চট্টগ্রামের বাসায় রয়েছেন। তাদের সবার শারীরিক অবস্থা ভালো। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্যের উন্নতর চিকিৎসার জন্য সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে।

উপাচার্য ড. শিরীণ আখতার সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

-জেডসি