চতুর্থ দফায় উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রথম তিন পর্যায়ের অভিযান শেষে ঈদের ছুটিতে কিছুদিন বন্ধ ছিল বিআইডব্লিউটিএ'র উচ্ছেদ অভিযান। ঈদের পর ঢাকার চারপাশের নদী তীরভূমি উদ্ধারে চতুর্থ দফায় অভিযান পরিচালনায় নেমেছে সংস্থাটি। আর এ দফায়ও গতিশীলতার সঙ্গে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার সকাল নয়টা থেকে বুড়িগঙ্গা নদীর কেরাণীগঞ্জ অংশের খোলামোড়া বিআইডব্লিউটিএ লঞ্চঘাট থেকে অভিযান শুরু হয়। খোলামোড়া ঘাট থেকে সদরঘাট অভিমুখে উচ্ছেদ অভিযানটি অব্যাহত রয়েছে।
অভিযান পরিচালনাকারী বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, সকাল নয়টা থেকে শুরু হওয়া অভিযানে নদী তীরভূমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা বিপুল পরিমাণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, ‘বেলা দেড়টা পর্যন্ত খোলামোড়া ঘাট থেকে বামনকির্তা পর্যন্ত দুই কিলোমিটার জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে টিনের ঘর, পাকা, আধাপাকা স্থাপনা রয়েছে।’
স্থানীয়রা জানান, নদী তীরের ছোট-বড় দুই শতাধিক স্থাপনা এরই মধ্যে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের মধ্যে রয়েছে মসজিদের বর্ধিত অংশের ওজুখানা, কসটেপ তৈরির কারখানা, বই বাঁধার প্রেস, আলকাতরা কারখানা, বসতবাড়ি, গোয়ালঘরসহ বিভিন্ন স্থাপনা।
বামনকির্তা এলাকার বাসিন্দা বিষ্ণু পাল ঢাকাটাইমসকে বলেন, ‘আগেই তো লাল দাগ দিয়ে গেছে। যারা মালামাল, ঘর সরায় নাই, তাগোডা ভাঙা পড়ছে। বেশিরভাগই আগেই সরাইয়া নিছে।’
লিয়াকত হোসেন নামে প্রবীণ এক ব্যক্তি বলেন, ‘দশ, পনেরো বচ্ছর আগে একবার ভাইঙ্গা গেছে। অনেকেই আবার ঘর বানাইছে। কি করব, মাথা গোঁজার ঠাই নাই। আইজ যাগো ঘর ভাঙছে, তাগো অনেকেরই রাইতে থাকার মত জাগা নাই।’
চতুর্থ দফার প্রথম পর্বের অভিযান চলবে আজ বিকেল পাঁচটা পর্যন্ত। প্রতি পর্বে তিন দিন করে চার পর্বে মোট ১২ কার্যদিবস উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বিআইডব্লিউটিএ।
এর আগে তিন দফায় ৩৬ কার্যদিবসে ছোট-বড় মিলিয়ে মোট ৩ হাজার ৫৭৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধার করা হয় ৯১ একর নদী তীরভূমি।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





