চন্দ্রঘোনায় সাড়া জাগিয়েছে বেগুনি রঙের ধান চাষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ৯ নভেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় বেগুনি ধান (পার্পল রাইস) চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন কৃষক বাপ্পি তঞ্চঙ্গ্যা। সবুজ মাঠে প্রথমবারের মতো বেগুনি রঙের ধান দেখে স্থানীয়দের তো চোখ ছানাবড়া। নজরকাড়া এই বেগুনি ধান চাষ করা হয়েছে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকায়। গ্রামবাসী তো বটেই, দূরদূরান্ত থেকেও প্রতিদিন মানুষ এ ধানের ক্ষেত দেখতে আসছেন। অনেকে এই ধান নিজের এলাকায় চাষ করার আগ্রহ দেখাচ্ছেন।
জানা যায়, বেগুনি ধানের ফলন শতকপ্রতি ২০ কেজির মতো হয়, হেক্টরে ৪-৫ মণ। অনেক বেশি প্রতিকূল পরিবেশে এই ধান টিকে থাকতে পারে। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয়।
কাপ্তাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেগুনি রঙের ধান পার্পল রাইস নামে পরিচিতি। চীন দেশে এই ধান উদ্ভাবিত হয়েছে। বাংলাদেশে সরকারি উদ্যোগে এই ধানের চাষ এখনও শুরু হয়নি। তবে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা নিজ উদ্যোগে এই ধানের চাষ করছেন। সেই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা রেশম বাগান ব্লকে কৃষক বাপ্পি তঞ্চঙ্গ্যা বেগুনি ধান চাষ শুরু করেছেন।
জানতে চাইলে কৃষক বাপ্পি তঞ্চঙ্গ্যা বলেন, ‘বিলাইছড়ি উপজেলার কয়েকজন কৃষক এই বেগুনি ধান চাষ করেছেন বলে শুনি। খোঁজ নিয়ে সেখান থেকে বেগুনি ধানের চারা এনে চাষাবাদ করছি। কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বেগুনি রঙের এই নতুন ধানের চাষ এলাকায় বেশ সাড়া জাগিয়েছে। ফলন ভালো হলে আগামী মৌসুমে আরও বেশি জমিতে চাষ করব। এই ধানের প্রতি স্থানীয় অনেকের আগ্রহ দেখা যাচ্ছে। তারাও আমার চাষের জমির ফলন দেখার অপেক্ষায় আছেন।’
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান আহমেদ জানান, বেগুনি রঙের ধান বা পার্পল রাইস আসলে আউশ মৌসুমের ধান। আমাদের দেশের সাধারণ ধানের তুলনায় অনেক বেশি প্রতিকূল পরিবেশে এই ধান টিকে থাকতে পারে। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম। আয়ুষ্কাল প্রায় ১৫০ দিনের কাছাকাছি।
তিনি ধানের চাষ সম্পর্কে বলেন, প্রথমে বীজতলায় চারা তৈরি ও পরবর্তীতে মূল জমিতে চারা রোপণ করা হয়। ফলন শতক প্রতি ২০ কেজির মতো। হেক্টরপ্রতি ৪-৫ মণ ধান উৎপাদিত হয়। আমাদের দেশে প্রচলিত আউশের অন্য জাতগুলোর তুলনায় বেগুনি ধানের ফলন বেশি হয়। এ ধানের পাতা, কাণ্ড এবং চালের রং বেগুনি হওয়ায় এটি পার্পল রাইস হিসেবে পরিচিতি।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



