চলতি বছরের শেষ নাগাদ যে দামে বিক্রি হবে স্বর্ণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাতে প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফনের পূর্বাভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও দীর্ঘমেয়াদে এই মূল্যবান ধাতুর দাম আকাশচুম্বী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। খবর রয়টার্সের।
প্রখ্যাত বাজার বিশ্লেষক ও টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক জানিয়েছেন, ভূরাজনৈতিক অস্থিরতা ও বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে চলতি বছরের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫০০ ডলার থেকে ৬ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আউন্স প্রতি ৪ হাজার ৬৫১ ডলারে কেনাবেচা হচ্ছে, যা বছরের শুরুতে তুলনায় অনেকটাই বেশি।
বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অস্বীকৃতি জানানো ও জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়ে যাওয়ায় বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।
যদিও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না। তবুও যুদ্ধের দামামা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা স্বর্ণের দামকে এক ঐতিহাসিক উচ্চতায় নিয়ে যেতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন মুদ্রাস্ফীতির তথ্য এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ওপর ভিত্তি করে স্বর্ণের বাজারে আরও বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মূলত যুদ্ধের ঝুঁকি ও তেলের উচ্চমূল্যের কারণে বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়ছে স্বর্ণের বাজারে। ফলে সাধারণ বিনিয়োগকারী ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে স্বর্ণ মজুতের প্রবণতা বাড়লে বছর শেষে দামের এই নতুন রেকর্ড তৈরি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য






