ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১২:৪০:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

চলতি বছরের সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ছাড়ালো ১৬ হাজার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০২ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত‌্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট মারা গেলেন ২৮ হাজার ২৫৬ জন।

২৪ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১৬ হাজার ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০৫ শতাংশ। সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।


করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।