ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৪:৩৮:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

চলতি মাসে ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে চলতি এপ্রিল মাসে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই সঙ্গে রয়েছে কালবৈশাখীর আশঙ্কাও।

আবহাওয়া অধিদপ্তর এপ্রিল ২০২২-এর দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, দেশে চলতি এপ্রিল মাসে দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এছাড়া এপ্রিলে দেশের কয়েকটি স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।


রোববার অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দিতে বিশেষজ্ঞ কমিটির সভা হয়। পরে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্র, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে। 

এছাড়া দেশের অন্যত্র তিন থেকে পাঁচ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা, মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে। দেশের আট বিভাগের মধ্যে এ মাসে সিলেট বিভাগে সর্বোচ্চ ২৬৫ থেকে ৩২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এ সময় রাজশাহীতে বৃষ্টিপাতের পরিমাণ হবে সবচেয়ে কম, ৭৫ থেকে ৯০ মিলিমিটার।