চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
বাংলাদেশে ‘হিট ওয়েভ' বা তাপপ্রবাহের সতর্কবার্তা রোববার পর্যন্ত বৃদ্ধি করেছে আবহাওয়া অধিদপ্তর৷ স্বাধীনতাপরবর্তী বাংলাদেশের ইতিহাসে এবারের এপ্রিল উষ্ণতম বলে জানিয়েছেন এক আবহাওয়াবিদ৷
বাংলাদেশ তীব্র গরম থেকে এখনই রেহাই মিলছে না৷ তাপপ্রবাহের সতর্কতা আরো ৭২ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷ এদিকে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে৷ এছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকার বাদ বাকি জেলার উপর মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে৷
আগামী তিনদিন সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এছাড়া ২৭ এপ্রিলের পর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷
বুধবার বাংলাদেশ সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৪১ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস৷ স্বাধীনতার পর উষ্ণতম এপ্রিল বার্তা সংস্থা এএফপি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জানিয়েছে গত সপ্তাহে ঢাকার তাপমাত্রা গত ৩০ বছরের একই সময়ের গড়ের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল৷
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির একটি সংবাদ সংস্থাকে বলেন, এপ্রিল বাংলাদেশের উষ্ণতম মাস৷ কিন্তু স্বাধীনতার পর এবারের এপ্রিলই সবচেয়ে উষ্ণ যাচ্ছে৷ স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত এর একটি কারণ বলে জানিয়েছেন তিনি৷ মাসের বাকি সময়টুকুও পরিস্থিতি এমনই থাকবে বলে জানান তিনি৷
অতিরিক্ত তাপের কারণে দেশের দক্ষিণাঞ্চলের শহর পটুয়াখালীতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তা ভূপেন চন্দ্র মণ্ডল৷
ডয়েচে ভেলে
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা









