ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১০:৩৬:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

চলন্তিকা বস্তির অগ্নিকাণ্ডে দগ্ধ পারভীনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে শুক্রবারের অগ্নিকাণ্ডে দগ্ধ নারী পারভীন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা যান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া পারভিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নিহত পারভীনের তেমন কোনো আত্মীয়স্বজন নেই। তিনি চলন্তিকা বস্তিতেই বসবাস করতেন। পারভীনের মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমোণ নিরূপণ করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে।

উল্লেখ্য, মিরপুর-৭ নম্বর সেকশনে রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা পর্যন্ত ঝিলের ওপর কাঠের পাটাতন দিয়ে গড়ে তোলা এই বস্তিতে ২০১৯ সালের ১৬ অগাস্ট সন্ধ্যায় আরও এক দফা অগ্নিকাণ্ড হয়। বস্তির প্রায় আড়াই হাজার ঘরের মধ্যে একটি বড় অংশ ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায়।

-জেডসি