চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, লাফ দিয়ে বাঁচলেন শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৯ পিএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় চলন্ত বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খোকন মিয়া (২৮) নামের এক বাসচালককে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে মহাসড়কে ছিটকে পড়েন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স (বাংলা) প্রথম বর্ষের ওই ছাত্রী।
জানা গেছে, আটক বাসচালক টাঙ্গাইলের দেলদুয়ার আটিয়া বেপারীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় সাটুরিয়া থানায় ধর্ষণ চেষ্টার দায়ে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসব বিষয়ে জানতে চাইলে কলেজছাত্রী বলেন, সকালে ধামরাই থানা রোড থেকে কালামপুর এন্টারপ্রাইজের একটি গাড়িতে উঠেন মানিকগঞ্জের উদ্দেশে। গাড়িটি কিছু দূর আসার পর সব যাত্রী গাড়ি থেকে নেমে যান। এরপর তিনি গাড়ি থেকে নামতে চাইলে চালক বাধা দেন।
এভাবে গাড়িটি নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড অতিক্রম করলে বাসচালক চলন্ত বাসেই তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বাসের হেলপার বাসটি চালান বলে জানা গেছে। একপর্যায়ে বাসচালককে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে লাফ দেন তিনি। পরে এক প্রাইভেটকার চালক বিষয়টি হাইওয়ে থানায় অবগত করলে পুলিশ চালককে আটক সাটুরিয়া থানায় হস্তান্তর করে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালককে আটক করে সাটুরিয়া থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



