চলন্ত বাসে নার্সকে ধর্ষণের পর হত্যা!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৪ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে এক নার্সকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করেছে তার স্বজনরা। এ ঘটনায় বাসচালক নুরুজ্জামান ও তার সহকারী মিলন মিয়াকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কটিয়াদী উপজেলার লোহাজুরি গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে শারমিন আক্তার তানিয়া ঢাকার কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজের নার্স হিসেবে কর্মরত। গত কয়েক দিন আগে তার মা মারা যান। বাবার সঙ্গে প্রথম রোজা রাখার জন্য সোমবার বিকালে ঢাকার মহাখালী থেকে কটিয়াদীর বাড়িতে আসার জন্য স্বর্ণলতা বাসে ওঠেন। পিরিজপুর থেকে তার বাড়ির দূরত্ব ১০ মিনিটের। শাহিনুর বিকালে বাসে উঠার পর থেকে তার বাবা এবং ভাইদের সঙ্গে মোবাইলফোনে বেশ কয়েকবার কথা হয়।
রাত ৮টার দিকে তিনি যখন মঠখোলা বাজার অতিক্রম করেন তখন তার বাবাকে ফোনে জানান, আধা ঘণ্টার মধ্যে বাড়ি পৌঁছতে পারবেন। সাড়ে আটটার দিকে বাসটি কটিয়াদী বাসস্ট্যান্ডে পৌঁছলে তখনও তার ভাইয়ের সাথে মোবাইলফোনে কথা হয়। বলেন আর পাঁচ/সাত মিনিট লাগবে পিরিজপুর পৌঁছতে। কটিয়াদী বাসস্ট্যান্ডে বাসের সমস্ত যাত্রী নেমে যায়। গাড়ির ড্রাইভার এবং হেলপার কৌশলে কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে তার সঙ্গে চার-পাঁচজনকে যাত্রীবেশে গাড়িত তোলেন।
কটিয়াদী বাসস্ট্যান্ড পার হয়ে দুই কিলোমিটার দূরবর্তী ভৈবর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গজারিয়া জামতলী নামক জায়গায় শাহিনুরের লাশ পাওয়া যায়। স্বজনদের অভিযোগ, চলন্ত গাড়িতে ধর্ষণের পর তার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে।
কটিয়াদীর ওসি (তদন্ত) শফিকুল আলম জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি ধর্ষণের ভয়ে গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে মারা যেতে পারেন বলে জানান ওসি।
তবে তার বাবা গিয়াস উদ্দিন জানান, তার মেয়েকে রাতে গাড়িতে এক পেয়ে বাস ড্রাইভার ও হেলপার মিলে ধর্ষণ করে হত্যা করেছে।
-জেডসি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন



