চলে গেলেন মার্কিন সংগীতশিল্পী আরিথা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৫৪ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার
মার্কিন ভিন্নধারারা জনপ্রিয় সংগীতশিল্পী আরিথা ফ্রাঙ্কলিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বৃহস্পতিবার ডেট্রয়েটে তার মৃত্যু হয়। মার্কিন সংগীতে ব্যতিক্রমধারা সৃষ্টির কারণে তাকে ‘দ্য কুইন অব সোল’ বলা হতো।
২০১০ সালে আরিথার ক্যান্সার ধরা পড়ে। এরপর চিকিৎসা শেষে আবার মঞ্চে ফেরেন। চিকিৎসকেরা বারবার তাকে মঞ্চে গান না গাইতে অনুরোধ করেন। তিনি তা না শুনে ২০১৭ সাল থেকে আবার মঞ্চে গান গাইতে শুরু করেন। গত বছর নভেম্বরে সর্বশেষ অনুষ্ঠান করেছিলেন তিনি। এরপর অবসরে যান।
ব্যতিক্রমী সুর ও কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সঙ্গীত তারকারা।
ফ্রাঙ্কলিনের পরিবার জানায়, ‘দুঃখ প্রকাশের মতো অবস্থায় আমরা নেই। আমরা পরিবারের সুর ও শক্তিকে হারিয়ে ফেলেছি। সন্তান, নাতি-নাতনি, ভাইপো-ভাইজি এবং কাজিনদের প্রতি তার ভালবাসা ছিল সীমাহীন।’
অ্যাডভান্স প্যানক্রিয়েটিক ক্যানসারে আক্রান্ত হয়ে আরিথা ফ্রাঙ্কলিন মৃত্যুবরণ করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফ্রাঙ্কলিন ১৮ বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। সেইসঙ্গে ইউএস বিলবোর্ড হট ১০০-তে ৭৭ বার এসেছিল তার নাম। আরঅ্যান্ডবি চার্টেও ২০ বার এসেছিলেন তিনি। তার বিশ্বখ্যাত গানগুলো হলো ‘রেসপেক্ট, ‘ইউ মেইক মি ফিল লাইক’, ‘চেইন অব ফুল’, ‘থিংক’, ‘আই নো ইউ ওয়ার ওয়েটিং (ফর মি)’ প্রভৃতি।
এলটন জন ইনস্ট্রাগ্রামে লিখেছেন, ‘ফ্রাঙ্কলিনকে হারানোটা সত্যিকারের সংগীতকে ভালোবাসা প্রত্যেকের জন্য কষ্টের। তাঁর সুর ছিল অনন্য, পিয়ানোতে ঝড় তুলতেন তিনি। ঈশ্বর তাঁর প্রতি সহায় হোন।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







