চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘জুলাইযোদ্ধা’ সুরভী
গাজীপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে যিনি পরিচিত ছিলেন ‘জুলাই যোদ্ধা’ হিসেবে, যার লাইভ ও ভিডিও ঘিরে তৈরি হয়েছিল আলোচনার ঝড়, সেই পরিচিত মুখই এবার ধরা পড়লেন আইনের জালে। মধ্যরাতে নীরবে শেষ হলো তার ‘ভাইরাল’ অধ্যায়।
ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গত বুধবার গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন আলোচিত তাহরিমা জান্নাত সুরভী। পুলিশ জানায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের সময়কার হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে এসেছে, এই চক্রের মূল নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পরিচিত মুখ তাহরিমা জান্নাত সুরভী।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া একাধিক মামলায় আসামি বানানোর হুমকি দেওয়া হয়। গ্রেপ্তার, পুলিশি হয়রানি ও মামলার ভয় দেখিয়ে ধাপে ধাপে বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়। পরে ‘মীমাংসা’ করে দেওয়ার আশ্বাস দিয়ে আরও অর্থ দাবি করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, এই প্রতারক চক্রটি ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে লাইভ করার মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। অভিযোগ রয়েছে, এই ভাইরাল পরিচিতি ব্যবহার করেই তিনি প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার তাহরিমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার







