ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২১:৫৯:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

চাঁদের ‘মাটি’ নিয়ে পৃথিবীতে ফিরে এলো চীনা চন্দ্রযান

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চাঁদ থেকে ‘মাটি’ ও পাথরের সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এসেছে চীনের চন্দ্রযান চ্যাং’ই। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় অন্তঃমঙ্গোলিয়া অঞ্চলে চন্দ্রযানটি অবতরণ করে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের চাঁদের নমুনা সংগ্রহ করে দেশে ফেরার ৪০ বছরেরও বেশি সময় পর এবার নমুনা নিয়ে ফিরল চীন।

এর আগে গত ২৪ নভেম্বর চ্যাং’ই মহাকাশযান উৎক্ষেপণ করে চীন। চন্দ্রযানটি ১ ডিসেম্বর চাঁদের ‘ঝড়ের মহাসাগর’ বলে পরিচিত এলাকার উত্তরে অবতরণ করে।

-জেডসি