ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৮:৫৭:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

চাঁপাইনবাবগঞ্জে কিশোরী ধর্ষণ : তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

চাঁপাইনবাবগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। এ ছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। জরিমানার অর্থ ওই কিশোরীকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-২-এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের জিয়ারুল ইসলাম (২৮), বাটা গ্রামের নজরুল ইসলাম (৪০) ও কাশিয়াবাড়ি খাসপাড়া গ্রামের এজু ওরফে নজু ওরফে নজরুল (৪৯)।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বেগম বলেন, ২০১৩ সালের ২০ আগস্ট কিশোরী শিবগঞ্জে খালার বাড়িতে বেড়াতে যায়। ওই রাতে মাটির ঘরের সিঁধ কেটে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করেন আসামিরা। পরের দিন কিশোরীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ২৫ আগস্ট শিবগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।