চাকরির জন্য ‘ঘুষ লেনদেন’, এসআই ও সাংবাদিকের স্ত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার
১০ লাখ টাকার বিনিময়ে পুলিশে কনস্টেবলের চাকরি দেয়ার কথা বলে প্রতারণার সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) ও সাংবাদিকের স্ত্রীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ৮টায় টাঙ্গাইলের জামালপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জামালপুর সদর কোর্টের এসআই মোহাম্মদ আলী ও ইসলামপুর উপজেলার সাংবাদিক মো. খায়রুল বাশারের স্ত্রী শাহানাতুল আরেফিন সুমি (৩৫)।
আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।
সঞ্জিত কুমার জানান, শেরপুর সদর থানার তারাগড় নামাপাড়া গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে কবির হোসেনের সঙ্গে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চুক্তি করেন এসআই মোহাম্মদ আলী ও স্থানীয় সাংবাদিক মো. খায়রুল বাশারের স্ত্রী শাহানাতুল আরেফিন সুমি। শুক্রবার কবিরকে সঙ্গে নিয়ে জামালপুর থেকে টাঙ্গাইলের উদ্দেশে একটি মাইক্রোবাসযোগে রওয়ানা হন তারা। পথে গাড়ির ভেতরেই টাকার লেনদন করেন তিনজন।
পুলিশ সুপার আরও বলেন, আগামী ১ জুলাই টাঙ্গাইল পুলিশ লাইন থেকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। সরকারি নির্ধারিত ফি ১০০ টাকা ও ফরম ৩ টাকার বিনিময়ে চাকুরি প্রদান করা হবে। এতে কোনো অবৈধ টাকা লেনদেন করলে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। কবির হোসেনের ঘটনায় পুলিশের ওই এসআই ও সাংবাদিকের স্ত্রী সরাসরি জড়িত। তাদের আটকর করার পর আদালতে পাঠানো হয়েছে।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



