ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৪:২৭:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। ফলে মহাসড়কে চাপ বেড়েছে যানবাহনের।
আজ বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় বাড়ি যেতে ভিড় করছেন যাত্রীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে  চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানবাহনের চাপ রয়েছে। 
এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় দিয়ে অনেকটা স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। সকাল থেকেই এখানে ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। 
তবে গরমে কারণে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। এ ছাড়া অতিরিক্ত ভাড়া নেয়ারও অভিযোগ যাত্রীদের।
ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও যানজট নিরসনে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।