চার্জার ছাড়াই স্মার্টফোনে চার্জ দেওয়ার ৬ উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ৯ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
হঠাৎ ফোনের চার্জ শেষ। চার্জারও সঙ্গে নেই। কী করবেন? চিন্তা নেই, চার্জার ছাড়াই ফোন চার্জ দেওয়ার পদ্ধতি রয়েছে। চলুন জেনে নিই এমন ৬টি উপায়-
ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ
ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া জন্য আপনার প্রয়োজন হতে পারে একটি চার্জিং কেবেল, যা ফোনের সঙ্গে কম্প্যাটিবল। আপনার ফোনটি দ্রুত চার্জিংয়ের জন্য একটি ল্যাপটপের সঙ্গে প্লাগ করুন বা বিকল্প একটি ইউএসবি পোর্টের মাধ্যমেও কাজটি আপনি করে নিতে পারেন।
ব্যাটারি প্যাকের মাধ্যমে চার্জ
অত্যাধুনিক ব্যাটারি প্যাকগুলি আপনার স্মার্টফোন চার্জ করতে অতিরিক্ত পাওয়ার সাপ্লাই করে থাকে। তবে তাদের মধ্যে সবাই যে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এমনটা নয়।
এ ক্ষেত্রে আপনার ব্যাটারি প্যাকটি আগেভাগে চার্জ করে রাখুন। বিপদের সময় যখন আপনার কাছে ফোন চার্জারের অ্যাক্সেস থাকবে না, তখন ব্যাটারি প্যাককে কাজে লাগাতে পারবেন।
হ্যান্ড-ক্র্যাঙ্ক চার্জার
হ্যান্ড-ক্র্যাঙ্ক চার্জারের জন্য আপনার কোনও ইলেকট্রিক পাওয়ারের দরকার হবে না। জরুরি সময়ে বা বাইরে কোথাও বেড়াতে গেলে এই ধরনের চার্জার খুব কাজে লাগে। একটা হ্যান্ড-ক্র্যাঙ্ক চার্জার ব্যবহার করতে গেলে চার্জিং কেবেলটি চার্জার এবং আপনার ফোনের সঙ্গে প্লাগ করুন। যতক্ষণ না পর্যন্ত ব্যবহারযোগ্য হচ্ছে, ততক্ষণ ক্র্যাঙ্ক করতে থাকুন।
সোলার-পাওয়ার্ড চার্জার
বাইরে বেড়াতে গেলে বা অন্য কোনো জরুরি কাজের সময় ফোনের চার্জ ফুরিয়ে গেলে আপনার জন্য ভাল হতে পারে একটি সোলার-পাওয়ার্ড চার্জার। এটি সূর্যের আলো দ্বারা পরিচালিত হয়। সোলার চার্জার দুই ভাবে কাজ করে। প্রথমে সূর্যের আলো ইউনিটের ব্যাটারিকে চার্জ করে এবং তারপরে সেটিকে ফোন চার্জ করা বা সোলার চার্জার চার্জ করার কাজে ব্যবহার করা।
গাড়ির চার্জার দিয়ে ফোন চার্জ করুন
আজকাল বেশির ভাগ গাড়িতেই ফোন চার্জ করার জন্য থাকে ইউএসবি পোর্ট। আর তা যদি একান্তই না থাকে, তাহলে আপনি একটি অ্যাডাপ্টার কিনে গাড়িতে লাগাতে পারেন।
ওয়্যারলেস চার্জার ব্যবহার করুন
এখন আপনার স্মার্টফোন যদি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, তাহলে চার্জিং প্যাডে আপনার ফোনটি রেখে দেওয়া ছাড়া আর কিছু করতে হবে না। খুব সহজে চার্জার ছাড়াই আপনার ফোনটি চার্জ করতে পারেন।
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি


