চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বঙ্গবাজারের আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আপ্রাণ চেষ্টা করলেও আগুন নেভাতে পারছে না। উল্টো বাতাসের কারণে আগুন আরও বাড়ছে। ওই এলাকায় দেখা দিয়েছে পানির স্বল্পতা।
সোমবার (৪ এপ্রিল) সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট যোগ দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমান বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর ফায়ার ফাইটার টিমও।
বঙ্গোবাজারের এক ব্যবসায়ী জানান, সকালে আমার ভাই ফোন করে আগুন লাগার খবর দেয়। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। এমন অবস্থা দেখে আমি বাকরুদ্ধ হয়ে পেড়েছি।
সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের চতুর্দিক থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। পানির সংকট দেখা দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকেও পানি আনতে দেখা গেছে দমকল বাহিনীর কর্মীদের। আর বিমানবাহিনীর হেলিকপ্টারটি রাজধানীর হাতিরঝিল লেক থেকে পানি নিয়ে যাচ্ছেন।
আবুল হাসান নামে অ্যানেক্স মার্কেটের এক দোকান মালিক বলেন, বঙ্গবাজার, মহানগর, আদর্শ ও গুলিস্তান মার্কেট আগুনে পুড়ে গেছে। এখন অ্যানেক্স মার্কেটে আগুন লেগেছে।
বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানি সংকট দেখা দিয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। মার্কেটে ঈদ উপলক্ষে শাড়ি, জিন্সের প্যান্টসহ বিপুল কাপড়ের স্টক থাকায় আগুনের ব্যাপকতা বাড়ছে। ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে চারপাশ।
এদিকে আগুনের সবকিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা আহাজারি করছেন। খবর পেয়ে আগে যারা ঘটনাস্থলে আসতে পেরেছেন তারা যে যার মতো করে দোকান থেকে কিছু কিছু জিনিস বের করেছেন। তবে বেশিরভাগ ব্যবসায়ীরাই কোনও মালামাল বের করতে পারেননি বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
অন্যদিকে পার্শ্ববর্তী ইসলামিয়া মার্কেটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের বিপরীতে থাকা দোকানের মালিক ও কর্মচারীদের তাদের দোকানে থাকা মালামাল বের করে রাখতে দেখা গেছে।
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











