ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ২:২৩:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

রাজধানীতে চার বছরের শিশু ধর্ষণের শিকার!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৩ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীর চরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করেছেন। পরে ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
 
শিশুটির বাবা জানান, কামরাঙ্গীর চরের ব্যাটারিঘাট এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় তারা ভাড়া থাকেন। সোমবার দুপুরে শিশুটির মা বাথরুমে গোসল করতে ঢোকেন। এ সময় পানি না থাকলে তিনি মেয়েকে তিন তলায় গিয়ে বাড়িওয়ালাকে পানি ছাড়ার কথা বলতে বলেন। শিশুটি পানি ছাড়ার কথা বলতে গেলে বাড়িওয়ালার ছেলে মাহাবুব তাকে রুমে আটকে ধর্ষণ করে। অনেক খোঁজাখুঁজির পরে শিশুটিকে মাহাবুবের রুম থেকে উদ্ধার করা হয়।
 
কামরাঙ্গীর চর থানার ওসি শাহিন ফকির জানান, ঘটনাটি সম্পর্কে পরিবারের লোকজন জানাজানি হওয়ার ভয়ে কাউকে কিছুই বলেনি। বুধবার সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা নিজেই তাকে থানায় নিয়ে আসেন। তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ঘটনার পর থেকে মাহাবুবসহ তার পরিবারের সবাই পলাতক রয়েছে। মাহাবুবকে ধরতে অভিযান চলছে।