চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ২৭ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ রোববার দেশে ফিরছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
দলে চলমান বিবাদের মধ্যে রোববার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ফিরেই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন। সেখানে তিনি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান ও লাঙ্গল প্রতীকের প্রার্থী ঘোষণা করবেন।
দলটির প্রেস উইং থেকে শুক্রবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারও দেশে ফিরে রওশন এরশাদ রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে উঠবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রওশন এরশাদ বিমানবন্দরে বিশ্ব পরিস্থিতি, দেশের রাজনীতি, জাতীয় পার্টির অভ্যন্তরীণ অস্থিরতা ও তৃণমূল নেতা-কর্মীদের কাছে পৌঁছানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে কথা বলবেন। এ ছাড়া অসাধু ব্যবসায়ী চক্রের দুর্নীতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করে জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট এবং সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র নিয়েও নিজের অবস্থান তুলে ধরবেন তিনি।
এর আগেও একবার গণমাধ্যমকে জানানো হয়েছিল, রওশন দেশে ফিরছেন। কিন্তু সেবার তিনি ফেরেননি। এখন এমন সময়ে তিনি দেশে ফিরছেন, যখন জাপায় তাঁর সম্মেলন আহ্বানকে কেন্দ্র করে দলে বিভক্তি ছড়িয়েছে। এর রেশ ধরে জাপার চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে মামলা হয়। মামলায় আদালত দলীয় সিদ্ধান্ত গ্রহণে তাঁর ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন। এ নিষেধাজ্ঞার ওপর ৩০ নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে শুনানির দিন ধার্য রয়েছে।
এদিকে আদালতের নিষেধাজ্ঞার কারণে জাপার চেয়ারম্যান জি এম কাদের রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থীর মনোনয়ন ফরমে স্বাক্ষর করতে পারছেন না। কারণ, ২৯ নভেম্বর প্রার্থী মনোনয়নের শেষ দিন। ইতিমধ্যে মোস্তাফিজার রহমানকে জাপার মেয়র পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। এখন রওশন এরশাদ দেশে ফিরে যদি নতুন করে অন্য কাউকে প্রার্থী ঘোষণা করেন বা লাঙ্গল প্রতীক দেন, এতে জটিলতা আরও বাড়বে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া


