চিকেন ক্যাসুনাট সালাদ তৈরির রেসিপি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ২ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
মুখরোচক ক্যাসুনাট সালাদ খেতে পছন্দ করেন অনেকেই। রেস্টুরেন্টে এই সালাদ খেতে গেলে গুনতে হয় অনেকগুলো টাকা। আবার তাতে পরিমাণও থাকে কম। মন ভরে খাওয়া হয় না। সেইসঙ্গে স্বাস্থ্যকর কি না সেই সন্দেহ তো থেকেই যায়। এর বদলে বরং ঘরেই তৈরি করে নিতে পারেন। তাতে খরচ তো বাঁচবেই, হবে স্বাস্থ্যকরও। চলুন তবে জেনে নেওয়া যাক চিকেন ক্যাসুনাট সালাদ তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ
চিংড়ি- আধা কাপ
কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
রসুন বাটা- আধা চা চামচ
আদা বাটা- আধা চা চামচ
পাপরিকার গুঁড়া/লাল মরিচের গুঁড়া- আধা চা চামচ
ডিম- ১টি
তেল- পরিমাণমতো
কাজুবাদাম- আধা কাপ
চিলি সস- আধা কাপ
টমেটোর সস- আধা কাপ
সয়া সস- ১ টেবিল চামচ
ভিনেগার- আধা চা চামচ
সিসিমি অয়েল- আধা চা চামচ
গোলমরিচের গুঁড়া- স্বাদমতো
চিনি- সামান্য
সবজি (টমেটো, শসা, সবুজ ও হলুদ ক্যাপসিকাম)- ১ কাপ
কাঁচা মরিচ- স্বাদমতো
ধনিয়া পাতা- আধা কাপ
লেবুর রস- ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
মুরগি, চিংড়ি, কর্ণ ফ্লাওয়ার, লবণ, রসুন বাটা, আদা বাটা, পাপরিকার গুঁড়া ও ডিম একসঙ্গে মাখিয়ে নিন। এবার একটি প্যানে পরিমাণমতো তেল গরম করে এই মুরগি ও চিংড়ির মিশ্রণ হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে যেটুক তেল থাকে তাতেই কাজুবাদাম হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে তুলে রাখুন।
সালাদ পরিবেশনের পাত্রে চিলি সস, টমেটোর সস, সয়া সস, ভিনেগার, সিসিমি অয়েল, গোলমরিচের গুঁড়া, চিনি ও সবজি দিয়ে দিন। এবার কাঁচা মরিচ, ধনিয়া পাতা, কাজুবাদাম দিন। সবকিছু মেখে তাতে ভেজে রাখা মুরগি, চিংড়ি, কাজুবাদাম দিয়ে মাখিয়ে নিন। লেবুর রস দিয়ে দিন। এই সালাদ ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন। এটি এমনি খেলেও ভালো লাগে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








