চিনি-গুড় খেলে কি ডায়াবেটিস হয়?
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১৪ নভেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
অনেকের ধারণা, চিনি বেশি খেলেই নাকি শরীরে ডায়াবেটিস ধরা পড়ে। তবে এটি কিন্তু সঠিক নয়। তবে একবার যদি কারও শরীরে এই রোগ বাসা বাঁধে, তাহলে চিনি বা মিষ্টিজাতীয় খাবারে রাশ টানতেই হবে।
একেবারে বন্ধ করে দিতে পারলে তো খুবই ভালো। এমন অনেকেই আছেন, যারা ডায়াবেটিসে ভুগছেন বলে রান্নায় চিনি খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছেন। কারণ অনেকেই মনে করেন চিনি খেলেই বুঝি ডায়াবেটিস হয়।
অধ্যাপক ডা. তানজিনা হোসেন গণমাধ্যমকে জানান,চিনি খেলে ডায়াবেটিস হয় এ কথার প্রত্যক্ষ কোনও ভিত্তি না থাকলেও পরোক্ষ কিছু সংযোগ আছে। যেমন অতিরিক্ত চিনিযুক্ত খাবার, কোল্ড ড্রিংক, ডেসার্ট বা রিচ ফুড খেলে ওজন বেড়ে যায়। আর ওজন বেড়ে গেলে বা ওবেসিটি থাকলে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। সে হিসেবে চিনির সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকির একটি সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, চিনি খেলে মেদ বেড়ে যাওয়ার পাশাপাশি হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। তাছাড়া চিনিতে কোনও ধরনের পুষ্টি থাকে না, শুধু ক্যালোরি থাকে। তাই বাড়তি চিনি এবং রিফাইন্ড সুগার এড়িয়ে যাওয়াটাই ভাল।
এছাড়া গুড় প্রাকৃতিকভাবে তৈরি এক ধরনের মিষ্টি। সাধারণত খেজুরের রস কিংবা আখের রস জ্বাল দিয়ে এটি তৈরি করা হয়। গুড়ে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান, যেমন পটাশিয়াম, আয়রন ও ক্যালসিয়াম থাকে। তবে তার মানে এই নয় যে ডায়াবেটিস রোগীদের জন্য গুড় খাওয়া স্বাস্থ্যকর।
যদিও গুড়ে আয়রন থাকায় এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তারপরও ডায়াবেটিস রোগীদের এটি এড়িয়ে চলা উচিত। ১০০ গ্রাম গুড়ে ৩৮৩ ক্যালরি, ৬৫ থেকে ৮৫ শতাংশ সুক্রোজ থাকে এবং ১০ থেকে ১৫ শতাংশ ফ্রুকটোজ ও গ্লুকোজ থাকে, যা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য ক্ষতিকর।
বিশেষজ্ঞদের মতে, গুড় খেলে ডায়াবেটিস রোগীদের শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে। অনেকে মনে করেন, চিনির পরিবর্তে গুড় খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, এটা ঠিক নয়। বরং গুড়ে থাকা সুক্রোজ সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। এ কারণে এটি চিনির মতোই ক্ষতিকর ডায়াবেটিস রোগীদের জন্য।
ডায়াবেটিস রোগীদের ডায়েটে এমন খাদ্য রাখা উচিত, যার গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) কম থাকে। গুড়ের জিআই মাত্রা খুব বেশি থাকে। গুড় খেলে ব্লাড সুগারের মাত্রা তাৎক্ষণিকভাবে খুব বেড়ে যায়। ডায়াবেটিস রোগীর রোজের ডায়েটে গুড় থাকলে কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এমনকি শরীরের অন্যান্য অঙ্গও বিকল হয়ে যেতে পারে।
তবে পুষ্টিবিদদের মতে, যাদের শরীরে ডায়াবেটিস রোগ বাসা বাঁধেনি, তারা রোজের ডায়েটে চিনির পরিবর্তে গুড় রাখতেই পারেন। চিনির তুলনায় গুড় অনেক বেশি স্বাস্থ্যকর। তবে ব্যবহার করার আগে গুড় খাঁটি কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



