চিম্বুকের পথে পথে আনারসের ঘ্রাণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার
নারীরা আনারস সংগ্রহ করছেন বাগান থেকে
বান্দরবান পার্বত্য জেলার পাহাড়ের উঁচু নিচু বাগানগুলোর বাতাসে এখন পাকা আনারসের ঘ্রাণ। সুউচ্চ চিম্বুক পাহাড়ের সড়কে গেলেই দেখা মিলবে রাস্তার দুই পাশে শতাধিক আনারসের বাগান।
আর সেই বাগান থেকে আনারস তুলতে সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বম জনগোষ্ঠী। ছোট বড় সকলেই রোদ আর বৃষ্টি উপেক্ষা করে রসে ভরা টসটসে আনারস বাগান থেকে কেটে পিঠে ঝুলানো বাঁশের খাঁচা ভর্তি করছেন। তবে নারীর সংখ্যাই বেশি।
বড়-ছোট কিংবা মাঝারি আকারের আনারস কিনতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাইকাররা ভিড় করছেন পাহাড়িদের বাগানগুলোতে। এবছর উর্বর মাটিতে বিষমুক্ত আনারস চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। তাই প্রতি বছরই বাড়ছে আনারস চাষের জমির পরিমাণ। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে বান্দরবানের আনারস।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে গ্যাসমনি পাড়ার চাষী জেসি চাকমা এসেছেন তার নিজ বাগান থেকে ধারালো পাতলা দা দিয়ে আনারস কাটার জন্য। হাতে মোজা আর পায়ে জুতা পরে ধারালো দা দিয়ে আগাছা পরিষ্কার করে একে একে রসালো জাইনকুইন আনারস কাটছেন তিনি। কাটা শেষে পাহাড়ের ধাপে ধাপে আলতো পা ফেলে সেই আনারস বাঁশে তৈরি খাঁচা ভর্তি করে পাহাড়ের উপরের সমতল জায়গায় নিয়ে আসছেন।
একটু ক্লান্তি শেষে বিশ্রাম নেওয়ার সময় আনারস নিয়ে প্রশ্ন করতেই তিনি জানান, এ বছর আবহাওয়া অনেক ভালো। গত বছর আনারস বিক্রি করে ১ লাখ ৫০ হাজার টাকা পেয়েছি। তবে এবার ২ লাখ টাকা পাবেন।
তিনি বলেন, চাষাবাদের ব্যাপারে কৃষি বিভাগ থেকে আমাদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়।
শুধু জেসি চাকমাই নয় পাশের পাহাড়ের আনারসের কাটতে ব্যস্ত সময় পার করছেন লাইমি পাড়ার চাষী পাকসিয়াম বম।
তিনি বলেন, পাঁচ একর জমিতে আনারসের চারা গাছ আছে ১৫ হাজার। ফলে পোকামাকড় নেই, ফলন ভালো। বাগানের ফল বাজারে বিক্রি করে পরিবারের বাড়তি আয় হয়। এ টাকা সংসারে খরচ করি।
বেতনী পাড়ার চাষী বানসিয়াম বম জানান, এক হাজার আনারস বিক্রি করলে ৩০ হাজার টাকার মত পায়। বাগানে এসে পাইকাররা আনারস কিনে ট্রাক অথবা সিএনজি গাড়ি ভর্তি করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রির জন্য নিয়ে যায়।
বান্দরবান সদরের গ্যাসমনি পাড়া ও ফারুক পাড়ার কয়েকজন আনারস চাষী জানিয়েছেন, আনারস চারা রোপণের জন্য প্রথমে জঙ্গল কেটে শুকিয়ে আগুন লাগাতে হয়। তারপর আবর্জনা পরিষ্কার করে পাহাড়ের ঢালে আড়াআড়ি করে চারা লাগানো হয়। অক্টোবর-নভেম্বর মাসে চার রোপণ করলে ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল আসে এবং মে, জুন ও জুলাই এ তিন মাস ফলন পাওয়া যায়।
আরো জানা যায়, বড় আকারের এক একটি জায়ান্ট কিউ আনারসে ওজন হয়ে থাকে ৫০০ গ্রাম থেকে ৩ কেজি। চাষীদের কাছ থেকে এ ওজনের একটি আনারস নিলে দাম হয় ৩০ থেকে ৩৫ টাকা। আর ছোট আকারের দাম পড়ে ১০ টাকা এবং মাঝারি আকারের আনারসের দাম পড়ে ২০ টাকা।
বান্দরবান পার্বত্য জেলার ফারুক পাড়া, গ্যাসমনি পাড়া, লাইমি পাড়া, বেতনি পাড়ার পাশের পাহাড়গুলোতে গেলেই দেখা মিলবে আনারস বাগান।
বান্দরবান কৃষি বিভাগের তথ্য মতে, তিন পার্বত্য জেলায় জায়ান্ট কিউ এবং হানিকুইন নামে দুই প্রজাতির আনারসের ভালো চাষাবাদ হয়। তবে আবহাওয়া অনুকূল থাকায় বান্দরবান পার্বত্য জেলায় জায়ান্ট কিউ আনারসের উৎপাদন হয় বেশি। ২০১৭-১৮ অর্থ বছরে ৪ হাজার ৮৩২ হেক্টর জমিতে ৮৬ হাজার ৭৯৪ মেট্রিক টন এবং ২০১৮-১৯ অর্থ বছরে ৪ হাজার ৮৭২ হেক্টর জমিতে ৯৭ হাজার ৪৪০ মেট্রিক টন আনারসের উৎপাদন হয়।
বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. একে এম নাজমুল হক জানান, এশিয়ার মধ্যে জায়ান্টকিউ আনারসের জাতটা খুবই বিখ্যাত। এ আনারস ৩-৫ কেজি পর্যন্ত হয়, ওজন বেশি, মিষ্টি এবং বড়। যার কারণে এর চাহিদা বেশি। প্রতি বছর প্রায় ৮৭ হাজার মেট্রিক টন আনারস বান্দরবানে উৎপাদন হয় ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







