ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১১:০০:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

চিলিতে করোনার তীব্র সংক্রমণ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার

চিলিতে করোনার তীব্র সংক্রমণ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

চিলিতে করোনার তীব্র সংক্রমণ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

চিলিতে করোনা ভাইরাসের তীব্র সংক্রমণের মধ্যেই দেশটির স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। করোনাভাইরাসে মৃতের সরকারি হিসেব নিয়ে বিতর্কের জের ধরে তিনি পদত্যাগ করেন। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে কোরাভাইরাসের সংক্রমণ মারাত্নক আকার ধারণ করেছে।

প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা স্বাস্থ্য মন্ত্রী জায়মে মানালিচের পদত্যাগের ঘোষণা দেন।

সরকার জনগণের কাছে বলছে, করোনায় তিন হাজারেরও বেশি লোক মারা গেছে।

কিন্তু শনিবার প্রকাশিত এক খবর থেকে জানা গেছে চিলি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেছে দেশে প্রকৃতপক্ষে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডকুমেন্টের একটি কপি হাতে পায় ইনভেস্টিগেটিভ জার্নালিজম অর্গানাইজেশন।

দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী পলা দাজা বলেন, মৃতের বেশি সংখ্যার হিসেবটাই সঠিক। এই তথ্যটি নতুন ও ভিন্নভাবে গণনা থেকে পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।

চিলিতে করোনার দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শুক্রবার ২৪ ঘন্টায় দেশটিতে সর্বোচ্চ ২শ’ ২২ জন মারা গেছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭শ’ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আর্তুরো জুনিগা বলেন, দেশে সংক্রমণ ও মৃত্যু অব্যাহতভাবে বাড়ছে। সামনের দিনগুলোতে এ হার আরও বাড়ার সম্ভাবনা আছে।

শনিবার চিলিতে সরকারি হিসেবে করোনায় মোট সংক্রমণ ছিল ১ লাখ ৬৭ হাজার ৩শ’ ৫৫ জন। আর মারা গেছে ৩ হাজার ১শ’ ১ জন।