ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ২:৩৪:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

চীনা ভ্যাকসিন বাজারে আসবে বছরের শেষদিকে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে চীন সম্ভাব্য যে ভ্যাকসিনটি তৈরি করেছে তা এ বছরের শেষ নাগাদ খুচরা বিক্রির জন্য বাজারে আসবে। এই ভ্যাকসিনটি তৈরি করছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিকাল কোম্পানি সিনোফার্ম। কোম্পানি প্রধানের বরাতে এ সংবাদ জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

এপির প্রতিবেদন অনুযায়ী, বছরের শেষদিকে বাণিজ্যিক বিক্রির উদ্দেশে ভ্যাকসিনটি বাজারে ছাড়া হবে জানিয়ে সিনোফার্মার চেয়ারম্যান লিউ জিংজেন দেশটির একটি দৈনিককে বলেছেন, এর দাম হবে এক হাজার ইয়েন বা ১৪০ মার্কিন ডলালের কম। ২৮ দিনের ব্যবধানে দুটি ধাপে ভ্যাকসিনটি দেওয়া হবে।

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র হিসেবে পরিচিতি ওই দৈনিককে সিনোফার্মার চেয়ারম্যান লিউ জিংজেন আরও বলেন, সাধারণত বড় বড় শহরগুলোর শিক্ষার্থী ও শ্রমিকদের ভ্যাকসিনটি দেওয়ার প্রয়োজন হবে; তবে খুব কম জনবসতিপূর্ণ গ্রামাঞ্চলে বসবাসকারীদের জন্য আপাতত তার প্রয়োজন পড়বে না।

গুয়ামিং ডেইলি নামের ওই দৈনিকে মঙ্গলবার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের দেশের ১৪০ কোটি মানুষকেই এ ভ্যাকসিন নিতে হবে না।’

করোনা প্রতিরোধে দুটি ভ্যাকসিন পরীক্ষা করছে সিনোফার্মা। বছরে ২২ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে বলে দাবি করেছেন লিউ জিংজেন।

-জেডসি