চীনের করোনা টিকা জরুরি ব্যবহারে অনুমতি দিলো হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
জরুরি ভিত্তিতে চীনের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন ব্যবহার করা যাবে বলে সম্মতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল শনিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) কর্মকর্তা ঝেং ঝংওয়ে পরীক্ষামূলক করোনা ভ্যাকসিন ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতির কথা জানিয়েছেন। খবর গ্লোবাল নিউজের।
এনএইচসির এই কর্মকর্তা গত শুক্রবার বলেন, জুনের শেষে জরুরি প্রয়োজনে করোনা ভ্যাকসিন ব্যাবহারের পরীক্ষামূলক পরিকল্পনার অনুমোদন দেয় চীনের মন্ত্রিসভা। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীন সংশ্লিষ্ট প্রতিনিধিকে বিষয়টি জানানোর পর সম্প্রতি তাদের কাছ থেকে এ বিষয়ে সমর্থন মিলেছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক মারি এনজেলা সিম জানান, স্বাস্থ্য বিষয়ক পণ্য জরুরি ব্যবহারের জন্য সব দেশের জাতীয় নিয়মাবলি ও আইন রয়েছে। চীনসহ অনেক দেশই এটি ব্যবহার করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জরুরি ব্যবহার্য পণ্যের তালিকা রয়েছে এবং চিকিৎসার জন্য কয়েকটি পণ্যের অনুমোদন দেয়া হয়েছে।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, সরকারের অনুমতি সাপেক্ষে জুলাই থেকে মানবদেহে করোনা ভ্যাকসিন প্রয়োগ করছে চীন। যদিও ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতা পুরোপুরি প্রমাণিত হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বর্তমানে বিশ্বজুড়ে অন্তত ৩৮টি সম্ভাব্য করোনা ভ্যাকসিনের পরীক্ষা চলছে। এর মধ্যে চীনের রয়েছে ১১টি ভ্যাকসিন। সেগুলোর মধ্যে তিনটি তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে পৌঁছে গেছে।
চীনে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যে ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে সেটি তৈরি করেছে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ করপোরেশন বা সিনোফার্ম। আগামী বছরের শুরুতেই তাদের ভ্যাকসিন বাজারে আসবে বলে জানিয়েছে সংস্থাটি। সূত্র : সিএনএন
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







