ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৮:০৬:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

চীনের বিরুদ্ধে করোনা টিকার তথ্য চুরির অভিযোগ স্পেনের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনা হ্যাকারদের বিরুদ্ধে ল্যাব থেকে করোনা ভ্যাকসিনের তথ্য চুরির অভিযোগ তুলেছে স্পেন। স্পেনের সংবাদমাধ্যম এল পেইসে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে দেশটির একটি ল্যাবে সাইবার হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। চুরি করা হয়েছে করোনা ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় তথ্য।

তবে এই পরিস্থিতি কীভাবে তৈরি হল, ঠিক কোন ধরণের তথ্য চুরি গিয়েছে বা কবে হ্যাক করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। স্পেনের গুপ্তচর সংস্থার প্রধান পাজ এস্তাবান বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সাইবার হামলা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এস্তাবান বলেন লকডাউন চলাকালীন হ্যাকিংয়ের পরিমাণ বেড়েছে। নির্দিষ্ট ভাবে যে স্পেনকেই টার্গেট করা হচ্ছ, তা নয়। যে সব দেশ বিশেষ ভাবে করোনার ভ্যাকসিন বের করার জন্য চেষ্টা চালাচ্ছে ও প্রায় সফল হয়েছে, সেই সব দেশগুলির ভ্যাকসিন সংক্রান্ত তথ্য জানতেই হ্যাকিং করা হচ্ছে। মূলত চীনা হ্যাকাররাই এই ধরণের সাইবার হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এর পাশে রাশিয়াও রয়েছে।

করোনা পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে প্রায় সব দেশই কম বেশি ভ্যাকসিন তৈরির চেষ্টা করে চলেছে। ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে ৯৪০,০০০ মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। আক্রান্ত হয়েছেন ৩ কোটিরও বেশি মানুষ।

-জেডসি