চীনের ভ্যাকসিন আসছে নভেম্বরে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
চীনের ভ্যাকসিন আসছে নভেম্বরে
নভেম্বরের প্রথম সপ্তাহেই জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে চীনের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক কর্মকর্তার বরাতে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সিডিসি'র জৈব নিরাপত্তা বিভাগের প্রধান গুইঝেন উ সোমবার এক সাক্ষাৎকারে জানান, করোনা প্রতিরোধে এ পর্যন্ত চারটি ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চালাচ্ছে চীন। এরই মধ্যে দুটি ভ্যাকসিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভ্যাকসিন দুটিকে জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে।
গুইঝেন উ বলেন, ‘তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। নভেম্বরের শুরুতে বা ডিসেম্বরে জনসাধারণের ব্যবহারের জন্য করোনা ভ্যাকসিন বাজারজাত করা হতে পারে।’
গুইঝেন উ জানান, গত এপ্রিলে প্রথম দফার ট্রায়াল চলাকালীন তিনি নিজেও সম্ভাব্য করোনা ভ্যাকসিন নিয়েছিলেন। এখনো পর্যন্ত কোনো ধরনের অস্বাভাবিক উপসর্গ তার মধ্যে দেখা যায়নি। তবে কোন সংস্থার তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে তিনি অংশ নিয়েছিলেন তা নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি গুইঝেন উ।
এ বিশেষজ্ঞ আরও জানান, করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বে গবেষণায় এগিয়ে আছে চীন। বিশ্বজুড়ে এখন এ রকম নয়টি ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে। এই নয় ভ্যাকসিনের মধ্যে পাঁচটিই চীনের আবিষ্কার।
উল্লেখ্য, চিনের রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা চিনা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) এবং সিনোভ্যাক বায়োটেক মোট তিনটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে। গত জুনে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ব্যবহারের জন্য ক্যানসিনো বায়োলিজিকসের ভ্যাকসিনও অনুমোদন দিয়েছে চীন সরকার।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











