ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৯:৪৯:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ এএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০

চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও প্রায় ৩ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কমিশন। সরকারের পক্ষ থেকে এ ভাইরাস নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টায় নববর্ষের ছুটি আরও তিন দিন বাড়িয়ে আগামী রোববার পর্যন্ত করা হয়েছে। এই প্রাদুর্ভাবের উৎস হুবাইয়ের উহান শহরকে পুরোপুরি অবরোধ করে রাখা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি শহর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার।

আজ সোমবার চীনের স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা জানান, হুবেই প্রদেশে মৃতের সংখ্যা ৫৬ থেকে বেড়ে ৭৬ এ গিয়ে ঠেকেছে। অন্যান্য প্রদেশে চারজনের মৃত্যু হয়েছে।

চীনে সার্বিকভাবে নিশ্চিত হওয়া আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৪৪ জন। এদের মধ্যে ৩০০ জনেরও বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক।  হুবেই প্রদেশে পাঁচ লাখেরও বেশি স্বাস্থ্য কর্মী এই ভাইরাস প্রতিরোধ,নিয়ন্ত্রণ এবং চিকিৎসা অভিযানে যোগদান করেছেন। এদিকে, কমপক্ষে দুই হাজার শয্যার দুটি নতুন অস্থায়ী হাসপাতাল নির্মিত হচ্ছে। এ ছাড়া মুখোশ এবং প্রতিরক্ষামূলক পোশাক তৈরি করতে জোরেসোরে কাজ চলছে কারখানাগুলোতে।

প্রসঙ্গত, গত মাসে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে এই ভাইরাসের উদ্ভব দেখা দেয়। ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের বিষয়ে অবগত হয়। চীনের গণ্ডি পেরিয়ে এই ভাইরাস এখন বিশ্বের ১৩টি দেশে ছড়িয়ে পড়েছে।