ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৮:২৭:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

চীনে করোনোভাইরাসে মৃতের সংখ্যা ২১৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৬ এএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার

চীনে করোনোভাইরাসে মৃতের সংখ্যা ২১৩

চীনে করোনোভাইরাসে মৃতের সংখ্যা ২১৩

চীনে করোনোভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আজ শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভাইরাসে ২১৩ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৬৯২ জনে পৌঁছেছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের মূল ভূখণ্ডের বাইরে থাইল্যান্ড, জাপান, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ কমপক্ষে ১৮টি দেশে ৯৮ জনের মধ্যে এই সংক্রমণের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের প্রাদুর্ভাবকে 'বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা' হিসেবে ঘোষণা করেছে। তবে চীনের বাইরে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র উহান শহর থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে।

এরই মধ্যে প্রায় ২০০ যুক্তরাষ্ট্রের নাগরিককে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের ক্যালিফোর্নিয়ার একটি সামরিক ঘাঁটিতে আলাদা করে রাখা হয়েছে। যেখানে তারা অন্তত ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পরে তা চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের ১৮টি দেশে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো- জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট।