চীনে নতুন করে আরো ৪৯ জন করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১৫ জুন ২০২০ সোমবার
চীনে নতুন করে আরো ৪৯ জন করোনায় আক্রান্ত
চীনে আজ সোমবার মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ৪৯ জন আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আক্রান্তদের মধ্যে কেবলমাত্র রাজধানী বেইজিংয়ে ৩৬ জনের বেশি সংক্রমিত হয়েছে। এখানে একটি পাইকারি খাদ্য বাজারের পাশের আবাসিক এলাকায় গুচ্ছ সংক্রমণ দেখা দেয়ায় দেশটিতে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশংকা করা হচ্ছে।
এদিকে সেখানে গুচ্ছ সংক্রমণ ছড়িয়ে পড়ার সাথে এ পাইকারি বাজারের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
চীনের অভ্যন্তরে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ব্যাপকভাবে নিয়ন্ত্রণে আসলেও গত সপ্তাহে রাজধানীতে এ ভাইরাসের গুচ্ছ সংক্রমণ সনাক্ত করা হয়।
গত বছরের শেষের দিকে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধাণী উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। দেশটিতে মধ্য ফেব্রুয়ারিতে করোনাভাইরাসের চরম থাবা লক্ষ্য করা গেলেও এর পর থেকে সেখানে নাটকীয়ভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা হ্রাস পেতে থাকে। ফলে চীনে ভাইরাসটি ব্যাপকভাবে নিয়ন্ত্রণে চলে এসেছে বলেও মনে করা হচ্ছিল।
জাতীয় স্বাস্থ্য কমিশন বেইজিংয়ে নতুন করে আরো আক্রান্তের কথা জানিয়েছে। তারা হুবেই প্রদেশে তিনজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।
বেইজিং জিনফাদি খাদ্য বাজারের কর্মীদের গণ করোনাভাইরাস পরীক্ষা শুরু করেছে। এর পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় বসবাস করা লোকজন এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ বাজারে যাওয়া ব্যক্তিদেরও করোনা পরীক্ষা করা হচ্ছে।
সরকারি কর্মকর্তারা জানান, তাদের এ এলাকার ৪৬ হাজার বাসিন্দার কোভিড-১৯ ভাইরাস পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। তারা ইতোমধ্যে ১০ হাজারের বেশি লোকের করোনা পরীক্ষা করেছে।
ওই বাজারের পার্শ্ববর্তী ১১টি আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে এবং চীনের বিভিন্ন নগরী বেইজিং সফর করা থেকে বিরত থাকতে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে।
এদিকে কর্তৃপক্ষ এ বাজারে যাওয়া ব্যক্তিদের সনাক্ত করার প্রচেষ্টা জোরদার করেছে। সোমবার বিদেশ থেকে দেশে ফিরে আসা ১০ জনের করোনা সনাক্ত হয়েছে।
চীনে বর্তমানে মোট ১৭৭ জন করোনা রোগী রয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। মে মাসের শুরু থেকে করোনা রোগীর এ সংখ্যা সর্বোচ্চ।
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট







