ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১১:১০:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

চীনে নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনে নতুন করে ১১ জন কোভিড-১৯ রোগীর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১০ জনই গণচীনের স্বায়ত্তশাসিত অঞ্চল অন্তর্দেশীয় মঙ্গোলিয়া থেকে এসেছে। অন্যজন সিচুয়ান প্রদেশের।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, দেশে নিশ্চিত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ হাজার ৯৮৫ জন। ৮৩ জনের চিকিৎসা চলছে।

বৈশ্বিক মহামারি শুরুর পর শুক্রবার প্রথমবার নতুন করে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। রোববার তা বেড়ে হয়েছিল তিনজন। দুইদিন পর সেই সংখ্যা দুই অঙ্ক ছাড়ালো।

নতুন করে উপসর্গহীন রোগী পাওয়া গেছে ৪০ জন। সব মিলিয়ে ৩৯৬ জন উপসর্গহীন কোভিড-১৯ রোগী নজরদারিতে। কারো মৃত্যু না হওয়ায় মৃতের হিসাব আছে আগের মতোই, ৪ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৮ হাজার ২৬৮ জন।

-জেডসি