চীন ফেরতদের পর্যবেক্ষণে রাখা হবে: পররাষ্ট্রমন্ত্রী
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২০ বুধবার
ছবি: সিনহুয়া
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে চলমান ১৪ দিনের নিষেধাজ্ঞা চীন তুলে নেয়ার আগেই যারা বাংলাদেশে ফিরে আসবেন তাদের সরকার পর্যবেক্ষণে রাখবে বলে বুধবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা দেরি করছি না। চীন যখন রাজি হবে তখনই তাদের (বাংলাদেশি) ফিরিয়ে আনতে আমরা পুরোপুরি প্রস্তুত।’
তবে যারা আগে আসবেন তাদের পর্যবেক্ষণে রাখার যুক্তি হিসেবে তিনি বলেন, সরকার চায় না যে ভাইরাসটি অন্যত্র ছড়িয়ে পড়ুক।
‘আমাদের পুরোপুরি প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, যারা আসতে চায় তাদের নিয়ে আসার জন্য। এটা বলার পরপরই আমরা ফ্লাইট প্রস্তুত করে রেখেছি। তবে চীনা নেতৃত্ব আমাদের জানিয়েছে যে তারা (পরিস্থিতি) দুই সপ্তাহ পর্যবেক্ষণ করবে। কারণ তারপর ভাইরাসটি আর দেখা দেবে না। এরপর তারা মানুষজনকে যেতে দেবে,’ যোগ করেন মন্ত্রী।
চীনে থাকা শিক্ষার্থীদের ফিরিয়ে আনার জন্য সরকার তালিকা করেছে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কাছে ফরম পাঠিয়েছি। তারা নিবন্ধন শুরু করেছেন।’
তবে মন্ত্রী উল্লেখ করেন, যারা চীনে আছেন তাদের কয়েকজন বলেছেন যে এখন সেখানে থাকাই ভালো। কারণ সেখানে থাকলে চীন সরকার সব ধরনের চিকিৎসা দেবে, যা দেশে পাওয়া যাবে কি না বলা মুশকিল।
ড. মোমেন জানান, জাপান ও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিলেও চীন এ ব্যাপারে শক্ত অবস্থানে রয়েছে। দেশটি বলেছে যে তারা ১৪ দিন পর বিদেশিদের যেতে দেবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে চীন এ সংকট সমাধানে সক্ষম।
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনাভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৬ জন মারা গেছেন, যার মধ্যে ২৫ জনই ভাইরাসের উৎপত্তিস্থল উহানের বাসিন্দা। সেই সাথে ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭৪ জনে।
এদিকে, চীনের মূল ভূখণ্ডের বাইরেও নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণে কয়েক ডজন লোক আক্রান্ত হয়েছেন।
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ











