চুক্তির পরিবর্তে ঢাকার সব বাস চলবে টিকিটে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আগামী মাস থেকে সব গাড়ি টিকিট সিস্টেমে চলবে জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত হোসেন বলেছেন, সড়ক দুর্ঘটনার মূল কারণ চালকদের নেশা এবং চুক্তিভিত্তিক গাড়ি চালানো। তাই এ দুটি পথই বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার দুপুর ১টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে এনায়েত হোসেন বলেন, নেশাগ্রস্ত চালকদের ধরতে প্রয়োজনে যন্ত্র দিয়ে পরীক্ষা করান। তাতে আমাদের কোনো আপত্তি নেই।
তিনি বলেন, আগামী মাসের মধ্যে সব গাড়ি টিকিট সিস্টেমে চলবে। এজন্য মালিকদের প্রয়োজনীয় যা করা দরকার, সে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেন।
এনায়েত হোসেন বলেন, ঢাকা মহানগরীতে সব বাস টিকিট সিস্টেমেই চলত। কিন্তু বিএনপির আমলে মেয়র সাদেক হোসেন খোকা একরাতের মধ্যে বাসের টিকিট কাউন্টারগুলো তুলে দেন। এরপর রাস্তার পাশে ছাতার নিচে বসেই কাউন্টার তৈরি করে টিকেট বিক্রি চলছিল। ছিনতাইকারীরা টাকা লুট করতে শুরু করল। ফলে বাধ্য হয়ে এক সময় চুক্তিভিত্তিক গাড়ি চালানো শুরু হলো। সেই সিস্টেমই এখনও চলছে।
তিনি বলেন, আমরা ধীরে ধীরে আবার কাউন্টারে ফিরে যাব। আমরা টিকিট সিস্টেমে আবার ফিরে আসব। আমরা চুক্তিভিত্তিক গাড়ি চালাব না। এটি বন্ধ হলে দুর্ঘটনা অনেক কমে যাবে। কারণ তাড়াহুড়ো করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে।
অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক ফেডারেশনের মহাসচিব ওসমান আলী বলেন, ৪০ লাখ গাড়ি রয়েছে সারাদেশে। এর বিপরীতে লাইসেন্সধারী চালক আছেন মাত্র ২৩ লাখ। এ বিষয়ে বিআরটিএ’কে উদ্যোগী হতে হবে। চালকরা যেন দ্রুত লাইসেন্স পান।
-জেডসি
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল





