চুলায় তন্দুরি চিকেন তৈরির রেসিপি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩১ পিএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
তন্দুরি চিকেনের নাম শুনলে জিভে জল চলে আসতে বাধ্য। কিন্তু তন্দুর চুলা বা ওভেন সবার বাড়িতে থাকে না। তারা কীভাবে মুরগির মাংসের এই পদ কীভাবে তৈরি করবেন? মন খারাপের কারণ নেই, চাইলে চুলায়ও তৈরি করে নেওয়া সম্ভব তন্দুরি চিকেন। চলুন তবে জেনে নেওয়া যাক চুলায় তন্দুরি চিকেন তৈরির সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে:
চামড়াসহ মুরগির মাংস- ৫০০ গ্রাম
পেঁয়াজ- ১টি
লেবুর রস- ২ টেবিল চামচ
রসুন বাটা- ১ চামচ
আদা বাটা- ১ চামচ
তেল- ৩-৪ চা চামচ
পানি ঝরানো টক দ- ১ কাপ
কাঁচা মরিচ- ২ টি (কুচানো)
গরম মশলা গুঁড়া- ২ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ
জিরে গুঁড়া- ১/২ চা চামচ
অরেঞ্জ ফুড কালার- ২ ফোঁটা
লবণ- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন:
মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি ধারালো ছুড়ির সাহায্যে মাংসের গায়ে ২-৩টি বাকা করে চিড়ে দিন। এরপর তাতে লেবুর রস ও লবণ ভালো করে মেখে নিন। এভাবে ফ্রিজে রেখে দিন মিনিট বিশেক। এরপর বাটা পেঁয়াজ, আদা, রসুন, মরিচ ও অন্যান্য শুকনো মসলা ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে পানি ঝরানো টক দই ও ফুড কালার মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মাংসের সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করুন।
ফ্রিজে রেখে দিন দেড় ঘণ্টার মতো। এরপর একটি ফ্রাই প্যানে অল্প একটু তেল মাখিয়ে নিন। এবার তাতে মাংসের টুকরাগুলো রেখে উপর দিয়ে অল্প তেল ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। একেক পাশ ১০-১৫ মিনিট হালকা আঁচে রান্না করুন। দুই দিক ভালো করে সেদ্ধ হলে নামিয়ে নিন। এরপর একটি রুটি সেঁকার জালি বা অন্য কোনো জালির উপরে মাংসের টুকরোগুলো রেখে বেশি আঁচে একটু সেঁকে নিন। এতে তন্দুরের পোড়া ভাব চলে আসবে। এবার গরম গরম পরিবশেন করুন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








