ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ০:১১:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

চুলের যত্নে জবা ফুলের চা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জবা ফুলের চা-তে আছে প্রচুর ভিটামিন সি যা শরীরের কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে। এই চা চুলের বৃদ্ধিতে অত্যন্ত প্রয়োজনীয়। এতে থাকা কোলাজেন চুল স্বাস্থ্যোজ্জ্বল এবং মজবুত করে। জবা ফুলের চা-তে আছে আরো অনেক গুণ।


কন্ডিশনার হিসেবে কাজ করে
চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে জবা ফুলের চা। চুলের রুক্ষতা দূর করে কারণ এতে আছে প্রচুর পরিমাণ অ্যামাইনো অ্য়াসিড। তার ফলে চুল নরম ও মোলায়েম হয়। চুলের স্বাস্থ্য বজায় থাকায় চুল পড়বে কম।


ড্যানড্রাফ দূর করে
জবা ফুলের মধ্যে আছে ড্যানড্রাফ-রোধক উপাদান। আপনার স্ক্যাল্পে যদি অতিরিক্ত তেল নিঃসরণের সমস্যা থেকে জবা ফুলের চা খেলে সমাধান হতে পারে। তেলতেল স্ক্যাল্পে অনেক সময়  চুলকানির সমস্যা দেখা দেয়, তাও নিরাময় করতে সাহায্য করে জবা ফুলের চা।