চুলের রুক্ষতা দূর করতে
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
মডেল : আলফী আলমগীর আকসা
ফাল্গুনী মাতাল হাওয়ায় খোলা চুলে ঘুরে বেড়াতে কার না ইচ্ছে করে। তবে খোলা চুলে ঘুরে বেড়ানোর ঝক্কিটাও তো কম নয়! এই আবহাওয়ায় ধুলাময়লা জমে চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ার ভয় তো আছেই। তার ওপর রিবন্ডিং, হেয়ার কালারসহ নানারকম প্রসাধন ব্যবহারেও অনেকের চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ে। চুলের এই রুক্ষতা দূর করতে চাই নিয়মিত যত্ন।
এ প্রসঙ্গে গীতিস বিউটি পার্লারের স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ গীতিবিল্লাহ বলেন, ‘চুলে ধুলাময়লা আটকে থাকলে চুল খুব সহজেই রাফ ও ড্রাই হয়ে ওঠে। তাই বাইরে থেকে ফিরে প্রতিদিন চুল শ্যাম্পু করে ফেলতে হবে। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিন। শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক প্রত্যেক প্রকার চুলের জন্য বাজারে আলাদা আলাদা শ্যাম্পু পাওয়া যায়।
শ্যাম্পু করার আগে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলটা ভালো করে আঁচড়ে নিন। এতে চুলের জট খুলবে, খুশকি আলগা হয়ে যাবে এবং চুল পরিষ্কার হবে। এরপর শ্যাম্পু করে চুলে কন্ডিশনার ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন।’
শ্যাম্পু করার পাশাপাশি সপ্তাহে তিন দিন চুল ভিনেগার মেশানো পানিতে ধুয়ে ফেলারও পরামর্শ দিলেন গীতিবিল্লাহ। তিনি বলেন, ‘ভিনেগার চুল পরিষ্কার করার পাশাপাশি চুলে উজ্জ্বলতা আনে। চুল ধোয়ার পর এক মগ পানিতে কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে নিন। এরপর সেই ভিনেগার মিশ্রিত পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।’
চলুন জেনে নেওয়া যাক চুলের রুক্ষতা দূর করতে আরও কিছু ঘরোয়া পরিচর্যা সম্পর্কে...

তেলে তাজা চুল
বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করতে আমরা হেয়ার ড্রায়ার, জেল, আয়রনসহ নানা ধরনের হেয়ার প্রডাক্ট ব্যবহার করে থাকি। এসব হেয়ার প্রডাক্ট চুল সাময়িকভাবে সুন্দর করলেও পরবর্তী সময়ে চুল রুক্ষ, ভঙ্গুর ও নিষ্প্রাণ করে ফেলে। এ ধরনের চুলের যত্নে তেল খুব উপকারী। একদিন অন্তর অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে গরম করে পুরো চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর গরম পানিতে টাওয়েল ভিজিয়ে চুলে পেঁচিয়ে রাখুন। ১৫ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনিং করুন।
অলিভ অয়েলে নরম ও ঝলমলে চুল
চুলের রুক্ষতা দূর করে চুলকে নরম ও প্রাণবন্ত করতে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। এটি চুলে কন্ডিশনারেরও কাজ করে। চুলে অলিভ অয়েল মেখে তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখুন ৪৫ মিনিট। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। চুলের রুক্ষতা খুব সহজেই দূর হবে এবং চুল ঝলমলে হয়ে উঠবে।’
পাকা কলায় প্রাণবন্ত চুল
নারকেল তেল, ক্যাস্টর অয়েল, গ্লিসারিন, ভিনেগার, মধু সবগুলো উপাদান এক চা-চামচ করে একসঙ্গে মিশিয়ে তার সঙ্গে একটি পাকা কলা ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুলে এক ঘণ্টা লাগিয়ে রাখুন। এরপর চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। চুলের রুক্ষতা দূর হওয়ার পাশাপাশি চুল হয়ে উঠবে প্রাণবন্ত।
অ্যালোভেরায় উজ্জ্বল চুল
১ কাপ টকদই, ১ টেবিল চামচ নারকেল তেল ও ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে চুলে লাগিয়ে ১৫ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। চুলের রুক্ষতা দূর হবে। চুল প্রাণবন্ত হয়ে উঠবে।
আরও যা করতে পারেন...
শ্যাম্পু কেনার সময় ময়েশ্চারাইজার ও ভিটামিন ই-সমৃদ্ধ শ্যাম্পু বেছে নিন।
অতিরিক্ত শুষ্ক চুলে সপ্তাহে একবার অন্তর হট অয়েল ম্যাসাজ জরুরি।
চুল রিবন্ডিং করলে মাসে একবার ডিপ কন্ডিশনিং ও প্রোটিন ট্রিটমেন্ট করুন।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার

