ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৮:৫৪:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

বিপিএলের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিপিএল কর্তৃপক্ষ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের প্রতিপক্ষ হবে রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচটি দুপুর ২টার পরিবর্তে শুরু হবে বিকেল ৩টায়।

বিসিবি জানায়, উদ্বোধনী অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতার জন্য সময় পরিবর্তন করা হয়েছে, তবে টুর্নামেন্টের অন্যান্য ম্যাচগুলো পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত, এরপর ২০ মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে ৪টা ৫০ মিনিটে, যা শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

এদিনের দ্বিতীয় ম্যাচের সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে। এই ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত, এবং ২০ মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে রাত ৯টা ৩৫ মিনিটে, যা শেষ হওয়ার কথা রয়েছে রাত ১১টা ৫ মিনিটে।