চুল বিক্রি করে সন্তানের মুখে খাবার তুলে দিল মা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
একজন মা তাঁর তিন সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নিজের মাথার চুল বিক্রি করে দিল। দুই, তিন ও পাঁচ বছরের তিন সন্তান তাঁর। কারও মুখেই খাবার তুলে দিতে পারছিলেন না প্রেমা। রোজগার নেই। পড়শিরাও সাহায্যের হাত বাড়িয়ে দিতে অস্বীকার করেছে। তাই আর কোনও উপায় ছিল না তাঁর কাছে। নিজের মাথায়র সমস্ত চুল বিক্রি করে প্রেমা হাতে পেলেন ১৫০ টাকা। তাতে অন্তত একটা দিন তাঁর সন্তানের পেটের ভাত জুটল। তামিলনাড়ুর সালেমের ঘটনা।
প্রেমার স্বামী ধার-দেনায় ডুবে গিয়েছিলেন। পাওনাদারদের অসহ্য চাপ সহ্য করতে না পেরে সাত মাস আগে তিনি আত্মহত্যা করেন। তার পর থেকে তিন সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েছেন প্রেমা।
হাজার চেষ্টা করেও কোনও কাজ জোটাতে পারেননি। কোনও পথ খুঁজে না পেয়ে পড়শিদের কাছে হাত পেতেছিলেন প্রেমা। কিন্তু লাভ হয়নি। দিনের পর দিন খাবারের জন্য লড়াই। আর ভাল লাগছিল না প্রেমার। তাই তিন সন্তানকে ফেলে রেখে আত্মহত্য়া করার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর সেই চেস্টা শেষ পর্যন্ত সফল হয়নি।
হাতে পাওয়া ১৫০ টাকা দিয়ে দোকানে কীটনাশক কিনতে গিয়েছিলেন প্রেমা। পরিকল্পনা ছিল, কীটনাশক খেয়ে আত্মহত্যা করবেন। কিন্তু প্রেমার হাবভাব দেখে দোকানদারের সন্দেহ হয়। তিনি তাই কীটনাশক বিক্রি করেননি। এর পর বিষাক্ত গাছ খেয়ে মরতে চেয়েছিলেন প্রেমা। কিন্তু তাতে বাধা দেয় তাঁর বোন।
দিনের পর দিন দারিদ্রের সঙ্গে লড়াই! কতদিন আর মন শক্ত করে লড়তেন তিনি। প্রেমার দুর্ভাগ্যের কথা জানাজানি হওয়ার পর অবশ্য অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। সালেমের জেলা প্রশাসন তাঁকে বিধবা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
-জেডসি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











