চুয়েটে ভর্তি পরীক্ষা আজ
চুয়েট প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ এএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর স্নাতক ২০২৫-২০২৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা আজ (শনিবার) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বহুনির্বাচনী পরীক্ষা এবং অংকন পরীক্ষা দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ও যন্ত্রকৌশল অনুষদগুলোর মোট ১২টি বিভাগে সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসনের বিপরীতে সর্বমোট ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়াই করবেন প্রায় ১৫ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।
এরই মধ্যে ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য পৃথকভাবে এই তালিকা প্রকাশিত হয়। চুয়েটে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয় গত বছরের ১৫ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাখাইন সম্প্রদায়ের জন্য একটি এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টি আসন সংরক্ষিত রয়েছে।
ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে প্রাপ্ত আবেদনপত্রের ভিত্তিতে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি এই চার বিষয়ে মোট প্রাপ্ত গ্রেড পয়েন্ট অনুযায়ী একটি মেধাতালিকা প্রস্তুত করা হয়। উক্ত মেধাতালিকা থেকে মোট ১৩ হাজার ৯৪২ জনকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ এবং এসব বিভাগের সঙ্গে স্থাপত্য বিভাগ যুক্ত করে ‘খ’ গ্রুপ গঠন করা হয়েছে। ভর্তি পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘খ’ গ্রুপের স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্তভাবে মুক্তহস্ত অঙ্কন পরীক্ষাও নেওয়া হবে। ‘ক’ গ্রুপে ৫০০ নম্বর এবং ‘খ’ গ্রুপে বহুনির্বাচনী ৫০০ নম্বরের সঙ্গে মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা যায়, চুয়েট ক্যাম্পাস ছাড়াও দুইটি উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়েট কেন্দ্রে ৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। উপকেন্দ্রগুলোর মধ্যে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৩৬৫ জন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪ হাজার ৭৭ জনসহ মোট ৫ হাজার ৪৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
‘খ’ গ্রুপের পরীক্ষা শুধু চুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা আগামী ৩১ জানুয়ারি (শনিবার) প্রকাশ করা হবে।
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বইমেলা, বিপাকে পাঠক-প্রকাশক
- মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
- দ্রুতই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী
- রকমারি ইফতারে জমজমাট রাজধানী, স্বাদ-ঐতিহ্যের মিলনমেলা
- ৯৮তম অস্কার মনোনয়ন ঘোষণা, তালিকায় এগিয়ে যারা
- ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ঘরমুখী মানুষ
- ‘ঈদ মানেই রঙ, আর সেই রঙই তুলে ধরতে চাই পোশাকে’—বিপ্লব সাহা
- মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
- রকমারি ইফতারে জমজমাট রাজধানী, স্বাদ-ঐতিহ্যের মিলনমেলা
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস
- ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনে ৪১৪ নারী ও শিশু নিহত
- জলবায়ু পরিবর্তন: পানি সংকটের বোঝা নারীর কাঁধেই বেশি
- শুক্রবারে কাঁচাবাজারে ভিড়, পণ্যের দামে মিশ্র চিত্র
- ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ঘরমুখী মানুষ
- কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বইমেলা, বিপাকে পাঠক-প্রকাশক
- খামেনির স্ত্রীর মৃত্যুর খবর ভুয়া, বেঁচে আছেন তিনি
- মধ্যপ্রাচ্যে ইরানের তীব্র হামলা, লক্ষ্য দুবাই, সৌদি ও কাতার
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু
- ৯৮তম অস্কার মনোনয়ন ঘোষণা, তালিকায় এগিয়ে যারা
- তুরস্কে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঘরছাড়া মানুষ
- ঘরে বানানো ইফতার: স্বাদে ভরপুর, নিরাপদ ও সাশ্রয়ী



