চুয়েটে শামসেন নাহার খান ছাত্রী হলের উদ্বোধন কাল
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২২ জানুয়ারি ২০২০ বুধবার
চুয়েটে শামসেন নাহার খান ছাত্রী হলের উদ্বোধন কাল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে ছাত্রীদের জন্য নির্মিত হয়েছে শামসেন নাহার খান ছাত্রী হল। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় প্রধান অতিথি হিসেবে নবনির্মিত এ ছাত্রী হলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
১৯ হাজার বর্গফুট আয়তনের ৬ তলাবিশিষ্ট (বেসমেন্টসহ) এ হল নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৮ কোটি টাকা।
চারদিকে সবুজ ঘাসে ঘেরা হলটি যেন স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন। সর্বাধুনিক প্রযুক্তি ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর প্রয়োগে নির্মিত এ হলটিতে প্রায় ৫০০ জন ছাত্রীর আবাসনের সুবিধা রয়েছে।
চট্টগ্রামের শিল্প পরিবার এ কে খান ফাউন্ডেশনের অর্থায়নে এবং চুয়েটের গবেষণা ও স¤প্রসারণ দপ্তরের সহযোগিতায় আবাসিক হলটির নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল আলম বলেন,শিক্ষাবান্ধব বর্তমান সরকারের গতিশীল ও বিচক্ষণ নেতৃত্বের ফলে দেশে নারীদের উচ্চশিক্ষা ও গবেষণায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সরকারের নির্দেশনা অনুসরণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ নারীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সুযোগ-সুবিধা বাড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন,‘সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডের আওতায় চুয়েটেও আমরা বিভিন্ন অবকাঠামো নির্মাণসহ নানা সুযোগ-সুবিধা গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছি।’
এদিকে নবনির্মিত ছাত্রী হল সম্পর্কে চুয়েটের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ আবাসিক ছাত্রী হলটির নকশা করেছেন চুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি সজীব পাল এবং স্থাপত্য বিভাগের প্রভাষক স্থপতি বিপ্লব কান্তি বিশ্বাস।
তিনি বলেন, হলের বেসমেন্টে থাকছে ছাত্রীদের রান্নাঘর, ডাইনিং রুম, ক্যান্টিন, বাথরুম, কমন রুম ও টিভি রুম। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ওয়েটিং রুম, প্রভোস্ট অফিস, এ কে খান গ্যালারি ও আবাসিক কক্ষ। দ্বিতীয় তলায় রয়েছে লাইব্রেরি, দুটি অফিস কক্ষ ও আবাসিক কক্ষ। তৃতীয় তলায় দুটি নামাজের কক্ষ ও আবাসিক কক্ষ এবং চতুর্থ ও পঞ্চম তলায় রয়েছে আবাসিক কক্ষ। এছাড়া রুফটপে দুটি সিঁড়ি রুম, হলের বাইরে দুটি খেলাধুলার ইনার কোর্ট এবং একটি নিরাপত্তা কক্ষ স্থাপন করা হয়েছে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




