ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৪:৩৮:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

চেক রিপাবলিকে বহুতল ভবনে আগুন, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৯ আগস্ট ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগুন থেকে বাঁচার জন্য ১১ তলা থেকে লাফ দিয়ে মৃত্যু হয় পাঁচজনের। এ ছাড়া ফায়ার সার্ভিসের দুই সদস্যসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

দেশটির মোরাভিয়ান-সিলেসিয়ান অঞ্চলের বহুমিন শহরের ১৩ তলাবিশিষ্ট একটি ভবনের ১১ তলায় স্থানীয় সময় শনিবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ওই ভবনে অগ্নিসংযোগ করা হয়েছিল।

বিবিসি বলছে, অগ্নিকাণ্ডের পর এক ব্যক্তি শান্তভাবে পুলিশের কাছে গিয়ে জানান, তিনি এ অগ্নিসংযোগ করেছিলেন। পরে ওই ব্যক্তিকে হাতকড়া পরানো হয়। পুলিশ এ ব্যাপারে বিস্তারিত জানাতে রাজি হয়নি। তবে এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান ভ্লাদিমির জানান, আগুন খুব দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে, যেটি স্বাভাবিক নয়। সাধারণত এ ধরনের অগ্নিকাণ্ডে একটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এ ঘটনায় পুরো ফ্ল্যাটের সবগুলো কক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে।

-জেডসি