চেন্নাইয়ের ৩৩৪ বছরের ইতিহাসে প্রথম মেয়র দলিত প্রিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২০ এএম, ৬ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
ভারতের তামিলনাড়ুতে চেন্নাই পৌরসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে। এ জয়কে আরও ঐতিহাসিক করতে ৩৩৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দলিত সম্প্রদায়ের ২৮ বছর বয়সী প্রিয়া আরকে শহরটির মেয়র করা হয়েছে। আজ শনিবার (৫ মার্চ) চেন্নাইয়ের প্রথম দলিত মহিলা মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন এই তরুণী। চেন্নাইয়ের তৃতীয় নারী মেয়র তিনি।
বৃহত্তর চেন্নাই করপোরেশনের ২০০ ওয়ার্ডের মধ্যে ১৫৩ ওয়ার্ডে জয়লাভ করে ডিএমকে। এছাড়া ডিএমকের জোটসঙ্গীরা আরও জয়লাভ করে ২৫ ওয়ার্ডে। সব মিলিয়ে রাজ্যের ক্ষমতাসীন জোট ডিএমকে ১৭৮ ওয়ার্ডে জয় পেয়েছে। এ নির্বাচনে দলিত সম্প্রদায়ের ২৮ বছর বয়সী তরুণী প্রিয়া এবার প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। চেন্নাইয়ের থিরু-ভি-কা নগর এলাকার ৭৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন প্রিয়া। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রিয়া কমার্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার বাবা ১৯৮৭ সাল থেকে রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে’র নেতা। প্রিয়া এ দলে যোগ দেন ১৮ বছর বয়সে। প্রিয়া ছাড়া আরও কয়েকজন শিক্ষিত তরুণ রাজ্যের বিভিন্ন করপোরেশনের শীর্ষ পদে থাকবেন। এবারে ২০ জন স্নাতক এবং ১১ জন স্নাতকোত্তর বিভিন্ন পৌরসভার মেয়র ও ডেপুটি মেয়র হবেন। অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স করে আসা ৪২ বছর বয়সী দীনেশ তিরুপুর করপোরেশনের মেয়র হবেন। অপরদিকে ইনফোসিসের সাবেক কর্মী ৩৬ বছর বয়সী মহালক্ষ্মী যুবরাজ কাঞ্চিপুরমের মেয়র হবেন।
এদিকে, চেন্নাই সংলগ্ন তাম্বারাম এবং আভাদির মেয়রও হতে চলেছেন দলিত সম্প্রদায়ের দুজন। একই সঙ্গে তামিলনাড়ুতে ডিএমকে থেকে ১১ জন নারী মেয়র ও ৫ জন নারী ডেপুটি মেয়র হবেন।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











