ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ৬০ বছর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
জয়পুরহাটে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মোমিন আকন্দ (২৭) নামে এক যুবককে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১৭ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১২ বছর কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রুস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মোমিন আকন্দ জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল গ্রামের মামুন আকন্দের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সকালে জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল গ্রামে ওই ছাত্রী স্কুলে যাচ্ছিলো। পথে মোমিন আকন্দসহ তার কয়েকজন সহযোগী ওই ছাত্রিকে জোর করে মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় দুইদিন পর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর তিন মাস পর মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ৬ জন আসামির মধ্যে মোমিন আকন্দের নামে অভিযোগপত্র দাখিল করে। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত দুটি ধারায় (ধর্ষণ, অপহরণ) এ রায় দেন।
জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ফিরোজা চৌধুরী জানান, অপহরণের ঘটনায় ৩০ বছরের কারাদণ্ড ও ৭ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ধর্ষণের ঘটনায় ৩০ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি যদি জরিমানার টাকা না পরিশোধ করে তাহলে তাকে মোট ৭২ বছর সাজা ভোগ করতে হবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






