ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, দপ্তরি আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:১৭ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্কুলে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এরপর মামলার আসামি ওই স্কুলের দপ্তরিকে আটক করে পুলিশ।
শনিবার ‘ধর্ষণচেষ্টার’ পর পরিবারের পক্ষ থেকে রোববার স্কুলছাত্রীর মা ত্রিশাল থানায় মামলা করেন। আর রাতেই উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আবু সাঈদকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান রোববার রাত ১১টায় বিষয়টি গণমাধ্যমকে জানান।
মামলা দায়ের ও আটকের পর আবু সাঈদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আজ সোমবার সকালে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ।
থানার ওসি জানান, ওই ছাত্রী শনিবার সকাল ৮টার দিকে দুই বান্ধবীকে নিয়ে বিদ্যালয়ের সততা স্টোরে কলম কিনতে যায়। এ সময় কৌশলে দুই বান্ধবীকে ক্লাসে পাঠিয়ে দেন দপ্তরি আবু সাঈদ। আর স্কুলছাত্রীকে কক্ষে আটকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় ওই ছাত্রী ধাক্কা ও চিৎকার দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করে। ছাত্রীর বড় ভাই রোববার সকালে স্কুলে গিয়ে দপ্তরিকে মারধরের চেষ্টা করেন। পরে সাঈদকে স্কুলের একটি কক্ষে আটকে রাখা হয়। খবর পেয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) দিদারুল আলম গিয়ে সাঈদকে আটক করে থানায় নিয়ে যান।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











