ছাত্রীকে বহিষ্কারের যে ব্যাখ্যা দিলেন ভিসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ফাতেমা তুজ জিনিয়ার বহিষ্কারের বিষয় নিয়ে প্রেস ব্রিফ্রিং করেছেন প্রতিষ্ঠানটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। আজ মঙ্গলবার বেলা ১১টায় তার নিজ কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।
তিনি বলেন, ‘সম্প্রতি সময়ে বিভিন্ন অনলাইন পোর্টালে বিশ্ববিদ্যালয়কে নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়। ওই অনলাইন পোর্টালগুলো কোনো প্রকার সত্যতা যাচাই না করে এবং প্রশাসনের নিকট থেকে তথ্য না নিয়ে সংবাদ প্রকাশ করে।’
ভিসি বলেন, ‘প্রকৃতপক্ষে ফাতেমা তুজ জিনিয়ার বহিষ্কার শুধু ফেসবুক স্টাটাসের জন্য দেওয়া হয়নি। জিনিয়া অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ফেসবুকে অশালীন, কুরুচিপূর্ণ কথাবার্তা লেখা, কুৎসা রটানো, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুক ও ই-মেইল আইডি হ্যাক এবং ভর্তি পরীক্ষার ওয়েবসাইট হ্যাক করে ভর্তি পরীক্ষা বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।’
তিনি বলেন, ‘এরই মধ্যে ভাইস চ্যান্সেলরের ফেসবুক আইডি দুইবার হ্যাক করা হয়েছে। এ ছাড়া শিক্ষকদের নিয়ে খেলতে চাওয়া, বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে মিথ্যাচার ও অশালীন বক্তব্য, অনুমতি ছাড়া প্রশাসনের বক্তব্য রেকর্ড করাকে স্বাধীনতা মনে করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে শিক্ষকদের অপমান ও বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা একজন শিক্ষার্থী হিসেবে অন্যায়, গর্হিত ও শাস্তিযোগ্য অপরাধ।’
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে ফাতেমা তুজ জিনিয়ার নামে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বহিষ্কার করা হয়।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




