ছাত্রীকে ‘যৌন হয়রানি’: জাবি শিক্ষককে সব কার্যক্রম থেকে অব্যাহতি
জাবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
অভিযুক্ত শিক্ষক ড. সানোয়ার সিরাজ। ছবি : সংগৃহীত
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সানোয়ার সিরাজকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রোবাবর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের সদস্যরা সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার সিরাজকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখতে উপাচার্য বরাবর সুপারিশ করেন। পরে সুপারিশটি আমলে নিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ নির্দেশ দেন।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘তদন্ত কমিটির প্রথম সভায় সানোয়ার সিরাজকে তদন্ত চলাকালীন সময়ে সকল প্রকার প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার জন্য উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর সুপারিশ করেছে তদন্তকারীরা। সেই সুপারিশের ভিত্তিতে উপাচার্য ফারজানা ইসলাম নিজ ক্ষমতাবলে তাকে সকল কার্যক্রম থেকে রিবত রাখার নির্দেশ দিয়েছেন। এটাকে এখনো অব্যাহতি বলা যাবে না।’
এর আগে সহকারী অধ্যাপক সানোয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন তার বিভাগের মার্স্টাসের এক ছাত্রী। হয়রানির বিচার চেয়ে বিভাগীয় সভাপতি বরাবর লিখিত অভিযোগও করেন ভুক্তভোগী ছাত্রী। পরবর্তীতে লিখিত এ অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে-এমন অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী।
বিভাগের কাছে সহায়তা না পেয়ে এবং শিক্ষকের হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়লে ওই ছাত্রী গত ২৩ সেপ্টেম্বর রাতে ২৬টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী