ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫১ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার
কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি চলছে। আজ সোমবার সকাল থেকে ধর্মঘট শুরু হয়। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ ধর্মঘট ডেকেছে।
রোববার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে সব পরীক্ষা ও ক্লাস বর্জন করা হবে।
সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন চেয়ে ক্লাস বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।
সকালে সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে একটি বিক্ষেভ মিছিল শুরু হয়। মিছিলটি মধুর ক্যান্টিন, বিজনেস ফ্যাকাল্টি, জিয়া হল, সূর্যসেন হল হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে শেষ হয়।
এসময় তারা প্রজ্ঞাপনের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয় আন্দোলনকারীরা। তবে কিছু বিভাগে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আন্দোলন চলছে বলে জানিয়েছেন আমাদের ্রপতিনিধি।
এদিকে আন্দোলনকারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার প্রতি বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মনে করেন, আন্দোলনের হুমকি সমীচীন নয়।
উল্লেখ্য, ১২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তবে রোববার বিকাল ৫টা পর্যন্ত এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











