ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করলো বুয়েট প্রশাসন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
অচলাবস্থার মধ্যে শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ অবশেষে আনুষ্ঠানিকভাবে ছাত্র রাজনীতির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সাথে কোনো শিক্ষার্থী সামাজিক কোনো যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক পরিচয় বহন করতে পারবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
বুয়েট প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ইতোমধ্যে বুয়েটে সকল রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং শিক্ষার্থীরা কোনো অনুমোদিত ক্লাব, সোসাইটি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলের বা অঙ্গ সংগঠনের সদস্য হতে বা এর কার্যক্রমে অংশ নিতে পারবে না। শিক্ষার্থীদের অবশ্যই এ আদেশ মেনে চলতে হবে। কেউ অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য যেকোনো ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় ব্যবহার না করারও নির্দেশ দেয়া হয়েছে।
সর্বশেষ বুয়েটের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীদের বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার, বিভিন্ন সময়ে র্যাংগিংয়ে জড়িতদের শাস্তি ও অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির বিধান নীতিমালা আকারে প্রকাশ করার তিন দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এরই মধ্যে প্রথম দফা অভিযুক্ত শিক্ষার্থীদের বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বাকি দুই দফা পূরণ হলে একাডেমিক কার্যক্রমের ফিরবেন বুয়েটের শিক্ষার্থীরা।
বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার হয়ে আবরার ফাহাদের মৃত্যুর পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ১০ দফা দাবির আন্দোলনের নামে শিক্ষার্থীরা।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







