ছিটমহল বিনিময়ের পুরো কৃতিত্ব দাবি মমতার
আপডেট: ০৩:৪০ পিএম, ৭ আগস্ট ২০১৫ শুক্রবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময়ের পুরো কৃতিত্ব নিজের বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার হালদিবাড়ি এলাকায় এক জনসভার ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক উন্নয়নের কথাও জানান মমতা।
ছিটমহল বিনিময়ে বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি হওয়ার আগে মমতা এমন মন্তব্যও করেছিলেন, রাজ্যের এক ইঞ্চি জমিও বাংলাদেশকে ছাড়া হবে না। চুক্তি বাস্তবায়িত হওয়ার পর ভোল পাল্টে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন চুক্তি ও এর বাস্তবায়নের কৃতিত্ব সম্পূর্ণ নিজের বলে দাবি করছেন।
ভারতের সংবাদমাধ্যমে ‘দ্য স্টেটসম্যান’-এর প্রতিবেদনে হলদিবাড়ির জনসভায় মমতার বক্তব্য তুলে ধরা হয়। জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাধীনতার পর থেকেই ছিটমহল বিনিময় হবে এমন কথা হচ্ছিল। কিন্তু, তাঁর, মা, মাটি মানুষের সরকারই এর বাস্তবায়ন করল। তিনি আরো বলেন, বাংলাদেশ সফর শেষে তিনি ছিটমহলে যান এবং এরপরই তা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ভারত-বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তি, ছিটমহল বিনিময় ও তিস্তা নদীর ওপর দীর্ঘতম সেতুর শিলান্যাস তিনিই করেছেন; যা দীর্ঘদিনের সীমান্ত-সমস্যা সমাধান ও ছিটমহলবাসীর দুর্দশা থেকে মুক্তি ও জয়ের প্রতীক হবে।
০৭.০৮.২০১৫
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা